কুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দকৃত কক্ষে প্রচুর উইপোকা দেখতে পেয়ে রাত্রিযাপন না করেই রুম ছেড়ে চলে গেলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে এবং সচেতন মহলে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
জানা গেছে, গত রাতে সরকারি সফরে কুমিল্লায় অবস্থানকালে সার্কিট হাউসের একটি ভিআইপি কক্ষ বরাদ্দ দেওয়া হয় এই শীর্ষ নেতার জন্য। কিন্তু কক্ষে প্রবেশ করেই তিনি দেখতে পান যে আসবাবপত্র এবং বিছানার আশপাশে উইপোকার উপদ্রব। তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধ জানানো হলেও তারা কোনো ধরনের কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হন।
প্রশাসনের এমন চরম দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার কারণে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি সার্কিট হাউসে রাত্রিযাপন না করেই অন্যত্রে চলে যান। ঘটনার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা ও দুর্নীতির ভূত এখনো পুরোপুরি দূর হয়নি। কার্যকর সংস্কারের মাধ্যমে অতি দ্রুত এসব সরকারি প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরববাংলা টিভি/ডেস্ক