শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

রাজশাহীতে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ

রাজশাহী ও নাটোরের বাস মালিক এবং শ্রমিকদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিরোধের জেরে রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে আন্তঃজেলা বাস চলাচল হঠাৎ করেই বন্ধ রয়েছে। গত শুক্রবার সকাল থেকে নাটোর হয়ে চলাচলকারী বিভিন্ন আন্তঃজেলা রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগ ও বিপাকে। ঈদ কিংবা ছুটির দিন ছাড়াও প্রতিদিনের যাতায়াতে এই রুটের যাত্রীদের পোহাতে হচ্ছে মারাত্মক দুর্গতি।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকেই দুই জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে নানা বিষয়ে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। এর জেরে শুক্রবার সকাল থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে রাজশাহী থেকে নাটোর হয়ে ঢাকাসহ অন্যান্য অঞ্চলের দূরপাল্কার বাসগুলো সময়মতো ছেড়ে যেতে পারছে না। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা বাস টার্মিনালে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এদিকে পরিবহন খাতের এই অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্ট কতৃপক্ষ ও শ্রমিক সংগঠনের নেতারা আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। দ্রুত এই অভ্যন্তরীণ বিরোধের অবসান ঘটিয়ে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারিও দিয়েছেন কেউ কেউ। সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে পরিবহন শ্রমিক নেতারা জানান, খুব শীঘ্রই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে তারা আশা করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD