শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শজিমেক হাসপাতালে কর্মস্থলে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করে অবশেষে কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার সকাল নয়টার দিকে হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মু… এর সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন তারা।

গত কয়েক দিন ধরে চলা নানা দাবির প্রেক্ষিতে এই কর্মবিরতি পালন করছিলেন চিকিৎসকরা। এর ফলে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিল এবং সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং রোগীদের বৃহত্তর স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে চিকিৎসকরা তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন।

হাসপাতাল পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট মহл আশাবাদ ব্যক্ত করেছেন যে, চিকিৎসকদের কাজে যোগদানের ফলে এখন থেকে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। চিকিৎসকদের দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষ ইতিবাচকভাবে কাজ করছে বলেও জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD