ভারতের কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু আবাসিক হোটেল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে কলকাতায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের আবাসন সংকটসহ নানা ধরনের জটিলতার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশিদের জন্য বিশেষ ভ্রমণ নির্দেশনা জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতে নিযুক্ত বাংলাদেশি মিশন ও স্থানীয় কতৃপক্ষ যৌথভাবে এই নির্দেশনা তৈরি করেছে। এতে কলকাতায় যাত্রার পূর্বে হোটেল বুকিং নিশ্চিত করার পাশাপাশি সরকারি নিবন্ধিত ও অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এমন আবাসন বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনা এড়াতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সাংবাদিকদের জানান।
চিকিৎসা বা অন্যান্য অপরিহার্য কাজে যারা ভারত ভ্রমণ করছেন, তাদের ভ্রমণের আগে হোটেল সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কোনো ধরনের হয়রানি এড়ানোর জন্য ভারতীয় ভিসা সেন্টারের নির্দেশিকা মেনে চলার ওপরও জোর দেওয়া হচ্ছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রবাসে বাংলাদেশি নাগরিকদের যেকোনো বিপদমুক্ত রাখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক