দিল্লিতে পুলিশ প্রশাসন কর্তৃক দুই জন নারী সাংবাদিককে থানায় ধরে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও নির্যাতন করার গুরুতর অভিযোগ উঠেছে। ডিজিটাল সংবাদমাধ্যম ফোর পিএম-এ কর্মরত ওই দুই নারী সাংবাদিক জানিয়েছেন, তারা মুসলিম হওয়ার কারণে তাদের ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হয় এবং এরপরই তাদের ওপর অমানবিক অত্যাচার চালায় পুলিশ। বৃহস্পতিবার রাত থেকেই এই ন্যক্কারজনক ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের হয়রানি এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নির্যাতনের ঘটনা গণমাধ্যমের স্বাধীন সত্তার ওপর চরম আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দিল্লি পুলিশের এই ধরনের অপেশাদার ও পক্ষপাতদুষ্ট আচরণের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ঘটনায় মানবাধিকার সংগঠনগুলোও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জোর দাবি জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক