শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

নলছিটির বাজারে সয়লাব জাটকা ইলিশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ

ঝালকাঠির নলছিটি উপজেলার মাছের বাজার ও শহরের ফলপট্টি এলাকা এখন জাটকা ইলিশে সয়লাব হয়ে গেছে। প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে ছোট আকারের এই ইলিশ। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের তথ্য অনুযায়ী, প্রতিদিন ভোরে বিভিন্ন বাজার, ফেরিঘাট এবং বিকেলে শহরের ফলপট্টি মোড়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ বিক্রি করা হয়। অথচ সরকারি নিয়ম অনুযায়ী জাটকা ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান না থাকায় অসাধু ব্যবসায়ীরা দেদারসে এই নিষিদ্ধ মাছ বিক্রি করছেন। এতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অবিলম্বে বাজারে কঠোর নজরদারি বাড়িয়ে জাটকা বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD