শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

গাজীপুরে রাষ্ট্রবিরোধী অপপ্রচারে সিফাত গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গাজীপুর থেকে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছিল।

পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সাইবার অপরাধের বিরুদ্ধে বর্তমান প্রশাসনের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালত এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD