বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে। এই আদর্শকে ধারণ করেই দেশের সাধারণ মানুষ সবসময় গণতন্ত্র ও ভোটাধিকারের লড়াইয়ে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন ড. আবদুল মঈন খান। তিনি সাংবাদিকদের জানান, অতীতে নানা প্রতিকূলতা ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসন আমলের দমন-পীড়ন উপেক্ষা করে দলটির নেতাকর্মী ও আপামর জনসাধারণ সবসময় গণতন্ত্রের পক্ষে নিজেদের অবিচল অবস্থান ধরে রেখেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বক্তারা এ সময় বিগত দিনে দেশ ও জাতির কল্যাণে বিএনপির বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষে সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তারা বলেন, জনগণের শক্তিতে বলীয়ান হয়ে বর্তমান সরকার দেশবাসীকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে বদ্ধপরিকর।
আরববাংলা টিভি/ডেস্ক