শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

গৌরনদীতে বাস উল্টে আহত ৫

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার লাইন পরিবহনের একটি এসি বাস সড়কের পাশে খাদে উল্টে পাঁচজন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সাধারণ মানুষ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহত যাত্রীদের চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ধরনের সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার বাসগুলোর বেপরোয়া গতি ও চালকদের অসতর্কতার কারণেই প্রায়ই এমন অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। প্রশাসন এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সকলের।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD