জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের কম সুযোগ পাওয়া নিয়ে আলোচনার একপর্যায়ে সংসদের পুরোনো স্মৃতির রোমন্থন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি জানান, অতীতে প্রশ্ন জমা দেওয়ার জন্য মন্ত্রী ও সংসদ সদস্যরা আগের রাতেই অফিসের সামনে বিছানাপত্র নিয়ে অবস্থান করতেন।
সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং কার্যপ্রণালী বিধির সঠিক প্রয়োগের ক্ষেত্রে অতীতের বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে তিনি এই স্মৃতিচারণ করেন। বর্তমান সময়ে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল করতে এবং সব সদস্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নানা ধরনের সংস্কার ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য যে, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলেও সংসদীয় প্রক্রিয়া নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা ছিল। তবে বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সংসদকে কার্যকর করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে, ভবিষ্যতে জাতীয় সংসদে সব দলের এমপিরা সমান সুযোগ পাবেন এবং জনগণের অধিকার রক্ষায় জোরালো ভূমিকা পালন করবেন।
ডেস্ক রিপোর্ট