বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

আসিফ মাহমুদসহ চারজনের দুর্নীতির অনুসন্ধান শুরু দুদক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৮ pm

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি এবং কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন মহეলর অভিযোগ এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে দুদক এই পদক্ষেপ গ্রহণ করেছে।

অনুসন্ধানের আওতাভুক্ত অপর ব্যক্তিরা হলেন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কিছু বিতর্কিত কর্মকর্তা ও ঠিকাদার, যারা বিগত সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ক্রীড়া খাতের বিভিন্ন মেগা প্রজেক্ট এবং কেনাকাটায় ব্যাপক অনিয়মের তথ্য দুদকের হাতে এসেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অনুসন্ধানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি বিভিন্ন দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে দুদকের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD