বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

এমপির গাড়িতে হামলা: প্রধান আসামি রিমান্ডে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৭ pm

সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি তমাল সরকারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এই হামলা অত্যন্ত নক্কারজনক এবং এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত তমালকে রায়গঞ্জ আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় তদন্তের স্বার্থে আসামির রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলার বিচার নিশ্চিত করতে সরকার ও পুলিশ প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা। বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নানা ধরনের অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তবে বর্তমান গণতান্ত্রিক সরকার এবং দেশের দেশপ্রেমিক জনতা এসব ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। পুলিশ জানিয়েছে, রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে এই হামলার মূল হোতা ও নেপথ্যের কুশীলবদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD