বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শেষ দিনে সূচক পতন, লেনদেন ৯২৫ কোটি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮২টি কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ৯২৫ কোটি টাকা ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৩৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৮৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৬৪ পয়েন্ট কমে ১১৭৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৭৬ পয়েন্ট কমে ২২৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৯২৫ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৭৩ কোটি ৭৩ লাখ ৬ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৫টি কোম্পানির, বিপরীতে ১৮২ কোম্পানির দর কমেছে। আর ৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD