রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ণ

জামালপুরে রেলওয়ে ওভারপাসের উপর লাল টেপ পেচানো বোমা সদৃশ বস্তু ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পুরো এলাকাটি কর্ডন করে রেখেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের বিশেষ দল।

শনিবার সন্ধ্যায় শহরের ব্যস্ততম গেইটপাড় এলাকায় অবস্থিত রেলওয়ে ওভারপাসের ওপর এই রহস্যজনক বস্তু দেখতে পান পথচারীরা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং জনসমাগম সরাতে নিরাপত্তা বলয় তৈরি করেন।

এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয় যে, বোমা সদৃশ বস্তুটি উদ্ধারে এবং এর প্রকৃত রহস্য উদঘাটনে বিশেষজ্ঞ টিম কাজ করছে। চারপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD