৮৬ মিনিটে পাকিস্তানের বিপক্ষে গোল হজমের পরই জাতীয় স্টেডিয়ামে নেমে আসে রাজ্যের হতাশা, ক্ষোভ ও আক্ষেপ। ম্যাচের শেষ মুহূর্তে এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে গ্যালারিতে উপস্থিত দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, যা পরবর্তীতে দ্রুত বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনায় রূপ নেয়। বিক্ষুদ্ধ হয়ে উঠেন গ্যালারির কিছু দর্শক। স্টেডিয়ামের উত্তরপ্রান্তের গ্যালারিতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা যায়। মাঠে স্মোক ফ্লেয়ার ছুঁড়েন ক্ষুদ্ধ দর্শকরা, যার ফলে কিছুক্ষণের জন্য খেলার পরিবেশ থমথমে হয়ে পড়ে।
স্টেডিয়ামের নিরাপত্তা কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে দর্শকদের এমন আচরণে খেলার মাঠে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ক্রীড়া বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে এ ধরনের অপ্রীতিকর ঘটনা দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। দর্শকদের আরও সংযত হওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছে। স্টেডিয়ামে শৃঙ্খলা বজায় রাখতে আগামী দিনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে কতৃপক্ষ।
আরববাংলা টিভি