রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৫:১৭ পূর্বাহ্ণ

ক্ষমতার চেয়ারে বসলেই দলগুলো ক্ষমতার প্রেমে পড়ে মতপ্রকাশের স্বাধীনতায় লাগাম টানতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো দমনমূলক আইন তৈরি করে। মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত স্বৈরাচারী শেখ হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে ভয়ের চাদর বিছিয়ে সমাজকে স্তব্ধ করতে চেয়েও সফল হননি। তাই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র ও সমাজের প্রতিটি ক্ষেত্রে মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অতীতের ফ্যাসিবাদী সরকারের কায়দায় গণমাধ্যম বা সাধারণ মানুষের কণ্ঠ রোধ করার যেকোনো অপচেষ্টা দেশের জনগণ তীব্রভাবে প্রতিহত করবে।

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এবং ভিন্নমত দমনে সাইবার নিরাপত্তা আইনের নামে কালো আইন প্রয়োগ করা হয়েছিল। অথচ একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনে মুক্তবুদ্ধি চর্চা এবং স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই। বক্তারা মনে করেন, অতীতের সব নিপীড়নমূলক আইন বাতিল করে নাগরিকদের বাকস্বাধীনতা এবং সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমেই কেবল একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD