ভারতের কর্ণাটকে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। সাত বছর আগে নিখোঁজ হওয়া এক নারীকে হত্যার অভিযোগে দুই বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন এক ব্যক্তি। অথচ সাত বছর পর জানা গেল, ওই নারী সম্পূর্ণ জীবিত রয়েছেন। এই ঘটনায় বিচারব্যবস্থা এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
সাংবাদিকদের বলেছেন, অভিযুক্ত ব্যক্তি শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। কিন্তু পুলিশ ও প্রমাণের জালে আটকা পড়ে তাকে কারাবাস করতে হয়। দীর্ঘ সাত বছর পর চাঞ্চল্যকর এই সত্য উদ্ঘাটিত হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
আরববাংলা টিভি