মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কাজে জড়িত ১১ জন গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৪:৫৮ pm

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাজাখালী এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজাখালীর ইউনিপার্ক হোটেলে এ অভিযান চালানো হয়।

যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন— মো. শাহীন (২০), মো. কামাল উদ্দীন (২৫), মো. নয়ন (২৬), শারমিন আক্তার (১৯), রিনা আক্তার (৩৮), বিউটি আক্তার (২০), শারমিন আক্তার (২০), মো. ইউসুফ (৩২), মনি আক্তার (২৫), মো. শাহাদাত হোসেন (২৫) এবং মনি আক্তার (১৯)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৭৬ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর মূলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার) তাদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD