বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত তলানিতে নেমেছে। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে মাত্র চারটি পণ্যবাহী জাহাজ পার হতে পেরেছে। আর এর আগের দিনও এই রুটে নৌযান চলাচল ছিল অত্যন্ত সীমিত, যা আন্তর্জাতিক বাণিজ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা গণমাধ্যমকে জানান, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের এই ব্যস্ততম জলপথে ঝুঁকি এড়াতে অনেক শিপিং কোম্পানি তাদের চলাচল স্থগিত রেখেছে।
আন্তর্জাতিক বাণিজ্যের জ্বালানি তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালির ভূমিকা অপরিসীম। বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে এই রুটে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামসহ সামগ্রিক পণ্য পরিবহনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। পরিস্থিতি স্বাভাবিক করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক