উবার ও ওয়েমোর মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নামতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে চালকবিহীন রোবোট্যাক্সি সাইবারক্যাব চালু করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি নতুন এই সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেয়।
২০২৪ সালের অক্টোবরে প্রথমবার প্রদর্শন করা সোনালী রঙের এই দুই দরজার সাইবারক্যাবের কোনো স্টিয়ারিং হুইল বা পেডেল নেই। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে সক্ষম। টেক্সাসের নির্দিষ্ট কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয়েছে, যা আগামী দিনে আরও বড় পরিসরে বিস্তারের পরিকল্পনা রয়েছে টেসলার।
বিশ্লেষকদের মতে, রাইড শেয়ারিং বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতেই এলন মাস্কের প্রতিষ্ঠান এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় স্বয়ংক্রিয় গাড়ির ব্যবহার বাড়াতে এটি একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এতে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক