শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

গাজায় ধ্বংসস্তূপে তাঁবুতে চলছে দন্তচিকিৎসা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ

গাজা সিটির তীব্র গরমে একটি গলির ছোট তাঁবুতেই নিজের পরবর্তী রোগীর অপেক্ষায় বসে থাকেন ৩১ বছর বয়সি দন্তচিকিৎসক ডা. রিজক সুফিয়ান আবু হালিমা। যুদ্ধের কারণে ভবন সংকটে আকাশচুম্বী ভাড়ার মুখে পড়ে বাধ্য হয়েই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি। একদিকে অবরুদ্ধ উপত্যকায় চলছে ভয়াবহ সংঘাত, অন্যদিকে সাধারণ মানুষের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিজের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন এই দন্তচিকিৎসক।

চলমান সংঘাতের জেরে গাজার চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বহু হাসপাতাল ও ক্লিনিক বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দাঁতের যন্ত্রণার উপশম করতে খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে ডেন্টাল চেম্বার খুলেছেন ডা. রিজক। রোগীর দীর্ঘ সারি এবং চরম প্রতিকূল পরিবেশের মধ্যেও তিনি সেবা চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে জানান, গাজার এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান নৈতিক দায়িত্ব।

যুদ্ধের ভয়াবহতা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের চরম সংকট সত্ত্বেও চিকিৎসকরা যেভাবে মানবতার সেবা করে যাচ্ছেন, তা সারা বিশ্বে গভীর সহানুভূতি ও প্রশংসার জন্ম দিয়েছে। গাজার ধংসস্তূপের মাঝেও চিকিৎসাসেবা টিকিয়ে রাখার এই প্রচেষ্টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্থানীয় বাসিন্দারাও এই চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং চরম দুঃসময়ে এমন সেবাকে আশীর্বাদ হিসেবে দেখছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD