ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দেশটির প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা সরকারের প্রধান হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির ইতিহাসেও সবচেয়ে দীর্ঘ সময় ধরে একটানা সরকার পরিচালনার এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশটির বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মেলোনির এই স্থায়িত্ব এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
ইতালির রাজনীতিতে দীর্ঘকাল ধরে সরকারের অস্থিতিশীলতা এবং ঘন ঘন পরিবর্তন একটি নিয়মিত ঘটনা হিসেবে বিবেচিত হয়ে আসছে। সেখানে জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন জোট সরকারের এই দীর্ঘস্থায়িত্ব দেশটির রাজনৈতিক সংস্কৃতিতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও তার এই রাজনৈতিক সাফল্য বেশ গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে।
ইতালির বর্তমান অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলোর মাঝে মেলোনির এই দীর্ঘসময় ধরে ক্ষমতা ধরে রাখা তার রাজনৈতিক দূরদর্শিতা এবং জোটের ভেতরের স্থিতিশীলতারই প্রমাণ বহন করে। আগামী দিনগুলোতে তার সরকারের নীতি ও কর্মপন্থা ইতালির ভবিষ্যৎ রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।
আরববাংলা টিভি/ডেস্ক