শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

ইমরান খানের কারাবাস নিয়ে মুখ খুললেন সৈয়দ আশরাফুল হক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের খানের মুক্তি ও তার সঙ্গে হওয়া আচরণের নিন্দা জানিয়ে সরব হয়েছে গোটা ক্রিকেট দুনিয়া। এবার সেই আন্তর্জাতিক তালিকায় নাম লেখালেন বাংলাদেশের সাবেক সফল ক্রিকেটার ও সংগঠক সৈয়দ আশরাফুল হক। এক দীর্ঘ বিবৃতিতে তিনি কারাবন্দি ইমরানের খানের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং একে বর্বরতার শামিল বলে অভিহিত করেছেন।

বিবৃতিতে সৈয়দ আশরাফুল হক উল্লেখ করেন, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা একজন কিংবদন্তি এবং দেশের রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতাকে যেভাবে আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে হেনস্তা করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাকিস্তান ক্রিকেটের স্বর্ণযুগের স্থপতি এবং দেশের জনগণের আস্থার প্রতীক ইমরানের ওপর চলা এই নিপীড়ন বিশ্ব ক্রীড়াঙ্গনকে কলঙ্কিত করছে। আন্তর্জাতিক মহলের উচিত অবিলম্বে এই বিষয়ে জোরালো ভূমিকা পালন করা এবং তার মৌলিক মানবাধিকার নিশ্চিত করা।

উল্লেখ্য, গত বেশ কিছুদিন ধরে পাকিস্তানের বিভিন্ন কারাগারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে নানা গুঞ্জন চলছে। তার দল পিটিআইয়ের পক্ষ থেকেও বারবার সরকারের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তোলা হয়েছে। এবার বাংলাদেশের ক্রিকেট মহলের পক্ষ থেকেও এমন জোরালো প্রতিবাদ আসায় বিষয়টি নতুন মাত্রা লাভ করেছে। ক্রীড়াপ্রেমী ও সচেতন নাগরিক সমাজ আশা করছে, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর হস্তক্ষেপে দ্রুতই এই সংকটের অবসান ঘটবে এবং ইমরান খান মুক্তি পাবেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD