প্রেক্ষাগৃহে ব্যাপক আলোচনার পর এবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেল পরিচালক রায়হান রাফী পরিচালিত বহুল আলোচিত সিনেমা প্রেশার কুকার। সমসাময়িক সমাজের নানা দিক এবং আধুনিক নগরজীবনের টানাপোড়েন নিয়ে নির্মিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
ঢাকার শহুরে জীবনে নারীর ব্যক্তিগত, সামাজিক ও মানসিক চাপের গল্প নিয়ে অত্যন্ত মুনশিয়ানার সাথে নির্মিত হয়েছে সিনেমাটি। প্রেশার কুকার সিনেমায় নিপুণভাবে উঠে এসেছে ঢাকার চার নারীর জীবন, তাদের নানা রকম সংগ্রাম, আত্মোপলব্ধি এবং টিকে থাকার লড়াইয়ের গল্প। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও বাস্তবতার চিত্র এতে ফুটিয়ে তোলা হয়েছে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির ফলে সিনেমাটি এখন আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পাবে। প্রেক্ষাগৃহের সফলতার পর ডিজিটাল মাধ্যমেও সিনেমাটি প্রশংসিত হবে বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা ও কুশীলবরা। আধুনিক বাংলা কন্টেন্টের উৎকর্ষ সাধনে এমন ভিন্নধর্মী গল্পের সিনেমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক