জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উদীয়মান লেখক, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট রায়হান আহমেদ তামীম। তরুণ এই নেতার অন্তর্ভুক্তি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বুধবার রাতে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তরুণ সমাজকে সঠিক দিকনির্দেশনা দিতে এবং মেধাভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর রায়হান আহমেদ তামীম গণমাধ্যমকে জানান, তিনি দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে দেশ গঠনে এবং মেধাভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। তার এই অর্জনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। বিগত দিনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল প্রশংসনীয়।
আরববাংলা টিভি/ডেস্ক