বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত হাফেজে কোরআন ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চাকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারের নীতি ও আদর্শের সাথে সামঞ্জস্য রেখে ধর্মীয় শিক্ষা বিস্তার এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের তরুণ সমাজকে সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলার মাধ্যমে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই।

রাষ্ট্রপতি আরও বলেন, পবিত্র কোরআনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দিতে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, রাষ্ট্র সবসময় তাদের পাশে রয়েছে। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা বিশ্বমঞ্চে দেশের জন্য বারবার গৌরব বয়ে এনেছেন, যা সমগ্র জাতির জন্যই অত্যন্ত সম্মানের। এই ধারা অব্যাহত রাখতে এবং হাফেজ ও শিক্ষার্থীদের আরও বেশি অনুপ্রাণিত করতে সরকারিভাবে নানা ধরনের প্রণোদনা ও সহযোগিতা প্রদান অব্যাহত রাখা হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD