বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

রাজধানীতে অবৈধ ভবন নির্মাণ বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ

রাজধানীতে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ এবং আবাসিক এলাকায় অনুমোদনবিহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের তাগিদ দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তদারকি আরও জোরদার করতে হবে। পাশাপাশি রিয়েল এস্টেট কোম্পানির মাধ্যমে সাধারণ গ্রাহকদের হয়রানি বন্ধে নিয়মিত নজরদারি এবং মোবাইল কোর্ট পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে নগরের শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

উল্লেখ্য, অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে রাজধানীর রাজউকসহ বিভিন্ন সংস্থায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই সময়ে আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় আবাসিক এলাকায় নির্বিচারে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এসব অনিয়ম রোধে সংসদীয় কমিটি কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD