মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে মুসলিম নির্মাতাদের বিশেষ চলচ্চিত্র উৎসব নিউ ইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল। প্রচলিত ও বাঁধাধরা ধারণার বাইরে গিয়ে মুসলিম সংস্কৃতি, অনুভূতি আর জীবনযাত্রার বাস্তব গল্পগুলোকে রূপালী পর্দায় ফুটিয়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম চলচ্চিত্র নির্মাতাদের কাজের স্বীকৃতি এবং তাদের সৃজনশীলতা প্রদর্শনের জন্য এটি একটি অনন্য মঞ্চ তৈরি করবে বলে আশা করছেন আয়োজকরা।
চলচ্চিত্রের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া এবং বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ব চলচ্চিত্রের বাজারে মুসলিম ধারার গল্পের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং এই উৎসবের মাধ্যমে সেই ধারা আরও বেশি গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উৎসবে প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে, যা দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতার সাথে পরিচিত করবে।
আরববাংলা টিভি/ডেস্ক