ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাজপথে তীব্র আন্দোলনে নেমেছে দেশটির বিরোধী দলগুলো এবং তরুণ সমাজের একটি বড় অংশ। নির্বাচন কমিশনের ভূমিকা ও কার্যপ্রণালী নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করলেও সাম্প্রতিক সময়ে তা প্রকাশ্য রূপ নিয়েছে। রাজধানীসহ বিভিন্ন রাজ্যে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছেন হাজার হাজার মানুষ।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই আন্দোলন নতুন মাত্রা যোগ করেছে। তরুণ প্রজন্মের মাঝে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আন্দোলনে এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে একটি জনপ্রিয় স্লোগান—জ্ঞানেশ, ইটস ডান ব্রো। তরুণদের মুখে মুখে ছড়িয়ে পড়া এই স্লোগান এখন কেবল সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই, বরং বিরোধী রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক কর্মসূচিতেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
গণমাধ্যমকে জানান, নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে সরব রয়েছে। তাদের অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ হচ্ছে। এর ফলে দেশের গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়ছে। তরুণ সমাজও এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন দিনগুলোতে এই আন্দোলন আরও তীব্র হতে পারে, যা দেশটির রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
আরববাংলা টিভি/ডেস্ক