শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সৌদির বিভিন্ন এলাকায় নতুন সতর্কতা জারি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৯ পূর্বাহ্ণ

সৌদি আরবের বিভিন্ন এলাকায় আবারও সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স। গত শুক্রবার রাতে আগের সতর্কতা তুলে নেওয়ার মাত্র কয়েক মিনিট পরই নতুন করে এসব জরুরি সতর্কতা জারি করা হয়। মধ্যপ্রাচ্যের এই দেশটির আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, তারা যেন চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করেন এবং প্রশাসনের জারি করা নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলেন। বিশেষ করে নিচু এলাকা এবং যেসব স্থানে আকস্মিক বন্যা বা ঝড়ের আশঙ্কা রয়েছে, সেখান থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD