শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে বাড়ছে ভাইরাস জ্বর ও ডেঙ্গু আতঙ্ক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ণ

ডেঙ্গুর প্রকোপের মধ্যেই চট্টগ্রামে বাড়ছে ভাইরাসজনিত জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথা। আবহাওয়ায় পরিবর্তনের পালা, দিনে গরম রাতে ঠান্ডা। আজ প্রখর রোদ তো কাল মেঘলা- এমন অস্থির আবহাওয়ার মধ্যেই নগরীর বিভিন্ন এলাকায় ঘরে ঘরে জ্বর-কাশিতে আক্রান্ত হচ্ছেন শিশু থেকে বয়স্করা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ঋতু পরিবর্তনের এই সময়ে ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সাধারণ জ্বরের পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন জ্বর এবং ডেঙ্গু উপসর্গ নিয়ে শত শত রোগী চিকিৎসা নিতে আসছেন। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। চিকিৎসকরা নগরবাসীকে ঘরবাড়ি পরিষ্কার রাখার এবং মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। তবে মাঠপর্যায়ে মশক নিধন কার্যক্রমে আরও গতিশীল পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, শুধুমাত্র নির্দেশিকা জারি না করে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই সাধারণ মানুষকে এই স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD