শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

এখতিয়ারবহির্ভূত ভ্রাম্যমাণ আদালত নিয়ে বিপাকে প্রশাসন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০২ পূর্বাহ্ণ

নিজ জেলার বাইরে গিয়ে অন্য জেলায় এখতিয়ারবহির্ভূতভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় এবং পেট্রোলিয়াম পণ্য জব্দ করে তীব্র সমালোচনার মুখে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসন। এই ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা ঘিরে চারদিকে চরম বিতর্ক ও গুরুতর আইনি প্রশ্ন দেখা দিয়েছে, যা প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিতর্কিত অভিযান পরিচালিত হয়। স্থানীয় গণমাধ্যমকে জানান হয়েছে যে, আইনি সীমানা অতিক্রম করে ভিন্ন জেলায় গিয়ে এমন কার্যক্রম পরিচালনার ফলে প্রশাসনিক শৃঙ্খলা এবং এখতিয়ার নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। সচেতন মহল ও আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের শামিল।

ঘটনার পর থেকেই স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। কীভাবে অন্য জেলার সীমানায় গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলো এবং পেট্রোলিয়াম পণ্য জব্দ করা হলো, তা নিয়ে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে জবাবদিহিতা চাওয়া হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন নানা যুক্তির আশ্রয় নিচ্ছেন, তবে আইনি জটিলতা এড়ানো তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD