শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

মিয়ানমারে পাচারের সময় ১২৬০ বস্তা সিমেন্ট জব্দ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পতেঙ্গা ও বাঁশখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ২৬০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করতে এবং চোরাচালানের মাধ্যমে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ও নির্মাণসামগ্রী পাচার করে আসছে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গত কয়েকদিন ধরে চলা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি কার্গো ও একটি ফিশিং বোট জব্দের পাশাপাশি দুই পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চোরাচালান সিন্ডিকেটের মূল হোতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। কোস্ট গার্ডের এমন তৎপরতায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন। দেশের সীমান্ত ও সমুদ্রপথে নিরাপত্তা রক্ষা এবং অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD