জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং ৩৩ কেভি সোর্স লাইনের আশপাশের গাছপালার ডালপালা কাটার সুনির্দিষ্ট কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার বেশ কিছু এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কতৃপক্ষ গণমাধ্যমকে জানান, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই সাময়িক দুর্ভোগ পোহাতে হবে।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত এই সময়সীমায় গ্রিড উপকেন্দ্রের জরুরি মেরামত এবং লাইনের ওপর ঝুঁকে পড়া ডালপালা অপসারণ করা হবে। এর ফলে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ গ্রাহকদের সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকতে হবে। কাজ শেষ হওয়া মাত্রই যথাসময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান দুঃখ প্রকাশ করেছে। একইসঙ্গে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ করতে মাঠপর্যায়ের প্রকৌশলী ও কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে। স্থানীয় জনসাধারণকে এই সময়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক