বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নারীসহ ৭ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৩ মে) ভোর ৬টার দিকে মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির সাতজন নিহত হওয়া তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD