সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ণ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

প্রাথমিক অভিযোগ অনুযায়ী, একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে স্টুডিওতে প্রবেশ করে। এ সময় তারা স্টুডিওর সিসি ক্যামেরা, মূল্যবান ধারণযন্ত্রপাতিসহ কক্ষের অন্যান্য আসবাবপত্র ও সামগ্রী ভাঙচুর করে। শুধু তাই নয়, স্টুডিও থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্থানীয় শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর মহলে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির পেছনের কারণ অনুসন্ধানে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী ও তার সহকর্মীরা। তারা অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনার পেছনে কোনো চাঁদাবাজি বা পূর্ব শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD