বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সাংবাদিকদের দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ

সাংবাদিকদের জন্য অনতিবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার উচ্চ ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সংবাদকর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই জোরালো দাবি উত্থাপন করা হয়।

সাংবাদিক নেতারা গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে সাংবাদিক সমাজ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংবাদকর্মীদের জীবনযাত্রার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অথচ বহু প্রতিষ্ঠানে এখনও নবম ওয়েজ বোর্ডের সুফল পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এমন পরিস্থিতিতে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম খাত টিকিয়ে রাখতে সাংবাদিকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিকল্প নেই।

বিএফইউজে এবং ডিইউজে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, অতীতের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকার বারবার ক্ষুণ্ন করা হয়েছিল। ফ্যাসিবাদের দোসররা সংবাদমাধ্যমের টুঁটি চেপে ধরেছিল এবং সাংবাদিকদের ন্যায্য দাবি আদায়ে বাধা সৃষ্টি করেছিল। এমনকি কার্য নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবাদিকদের বেতন-ভাতা নিয়ে নানা টালবাহানা করা হয়েছে।

সংবাদকর্মীদের জীবনমানের উন্নয়ন ও পেশাগত মর্যাদালঙ্ঘন রোধে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি কার্যকর রূপরেখা দাবি করেন সাংবাদিক নেতারা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে দশম ওয়েজ বোর্ড গঠন করা না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। দেশের প্রতিটি সংবাদমাধ্যমের কর্মীদের অধিকার রক্ষায় এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD