বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

ফুলবাড়িয়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার ১৮

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলা ও অন্যান্য অপরাধের অভিযোগে মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের মাহার বাজারসংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মাহার বাজারসংলগ্ন ওই পরিত্যক্ত ঘরে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছে বলে স্থানীয়দের অভিযোগ ছিল। অভিযানের সময় হাতেনাতে তাস ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ টাকাও জব্দ করা হয়।

এদিকে, ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, অপরাধ নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। জুয়া ও অন্যান্য অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় সচেতন মহল পুলিশের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে এবং এই ধরনের অভিযান আরও বাড়ানোর দাবি জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD