বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনার ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ

দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হবে বলে জাতীয় সংসদে ওয়াদা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে সামনে রেখে সরকার এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে, জুলাই জাতীয় সনদের মূল রূপরেখা অনুযায়ী সংসদীয় কমিটির সভাপতিত্ব এবং অন্যান্য ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে। গণতান্ত্রিক ধারাকে আরও সুদৃঢ় করতে এবং জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার সব মহলের সহযোগিতা কামনা করছে বলে তিনি সাংবাদিকদের জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD