শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

কুয়েতে বাংলাদেশিদের বিশেষ সতর্কতার আহ্বান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ

কুয়েতে সাম্প্রতিক সময়ে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার ঘটনা ঘটায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

বৃহস্পতিবার দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রবাসীদের অপ্রয়োজনীয় ঘোরাফেরা এড়িয়ে চলতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, কুয়েতসহ পুরো উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সময়ে নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন দেশের মিশনগুলো তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। কুয়েত প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য বাংলাদেশ দূতাবাস সর্বদা তৎপর রয়েছে এবং পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি বজায় রাখছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD