বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ৬:০৬ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকাল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এটি অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

সেখানে বক্তব্য দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।

এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD