বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

বরিশালে মাদক মামলায় সংক্ষিপ্ত বিচারে মিলছে সুফল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ

মাদক ও অপরাধ দমনে সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার কার্যক্রম শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। অপরাধ প্রবণতা কমিয়ে আনতে এবং বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা দূর করতে প্রথমবারের মতো এই অভিনব পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, যার মাধ্যমে অভাবনীয় সফলতা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গত দুই মাসে বরিশাল নগরীতে এই বিশেষ পদ্ধতিতে মোট ২১২টি মাদক ও অপরাধ সংক্রান্ত মামলা দ্রুততার সাথে নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় মোট ৪৯১ জনকে গ্রেপ্তার করে অপরাধের প্রকৃতি পর্যালোচনাসাপেক্ষে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এর ফলে অপরাধজগতের সাথে জড়িতদের মধ্যে এক ধরণের আইনি আতঙ্ক তৈরি হয়েছে এবং সার্বিক অপরাধের হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা এবং বিচারপ্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষে এমন যুগোপযোগী পদক্ষেপ ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সমাজের প্রতিটি স্তর থেকে মাদক নির্মূল এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে এই ধরনের কঠোর আইনি পদক্ষেপের কোনো বিকল্প নেই বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ ও অভিজ্ঞ সাংবাদিকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD