মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শরীয়তপুরে ঘুস দাবির অভিযোগে এসআইয়ের ফোনালাপ ফাঁস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলার তদন্তের নামে ১০ হাজার টাকা ঘুস দাবির গুরুতর অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি চাঞ্চল্যকর ফোনালাপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ওই ফোনালাপে শোনা যায়, মামলার তদন্তের কাজ সুচারুভাবে সম্পন্ন করার শর্তে ভুক্তভোগী এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকা ঘুস দাবি করছেন ওই পুলিশ কর্মকর্তা। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ওই পুলিশ সদস্য টাকা লেনদেনের জন্য নিজের ব্যক্তিগত বিকাশ নম্বরও সরবরাহ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ বিভাগের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিক সমাজ।

সাংবাদিকদের বলেছেন, এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা যায় না। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন কতৃপক্ষের অবিলম্বে এই ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD