নতুন বেতনকাঠামোয় আগামীকাল রোববার তিন মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এ জন্য অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোর পক্ষ থেকে বেতন পরিশোধের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সরকারের এই পদক্ষেপে কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নতুন কাঠামোয় বেতন নির্ধারণের কাজ শেষ করতে না পারায় অনেক দপ্তরের কর্মীরা এই সুবিধা থেকে প্রথম দফায় বঞ্চিত হতে পারেন বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে এই নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হচ্ছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সৃষ্ট নানা বৈষম্য দূর করে একটি জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে বর্তমান প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে। চাকরিজীবীরা আশা করছেন, এর ফলে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং কর্মস্পৃহা বহুগুণ বৃদ্ধি পাবে।
এদিকে যেসব দপ্তরে বা বিভাগে এখনও বেতন নির্ধারণের জটিলতা পুরোপুরি কাটেনি, সেখানে কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো জটিলতার কারণে যেন কোনো কর্মকর্তা বা কর্মচারী বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। খুব শীঘ্রই বাকি থাকা সরকারি চাকরিজীবীরাও এই নতুন বেতন কাঠামোর আওতায় বকেয়া বেতনসহ সকল আর্থিক সুবিধা বুঝে পাবেন।
আরববাংলা টিভি/ডেস্ক