কৃষি খামার থেকে শুরু করে হাসপাতালের জটিল অপারেশন থিয়েটার—মানবজীবনের সর্বক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রসার ঘটাতে রোবট তৈরির খাতে শত শত কোটি ডলারের দীর্ঘমেয়াদি বিশেষ তহবিল বিনিয়োগ করেছে চীন। অভ্যন্তরীণ কর্মক্ষম জনগোষ্ঠী হ্রাস ও দ্রুত বয়স্ক হতে থাকা সমাজের ভবিষ্যৎ চ্যালেঞ্জ সামাল দিতে এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনীতির এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রযুক্তির দিক থেকে পিছিয়ে নেই অন্য দেশগুলোও। বিশেষ করে উদীয়মান অর্থনীতির একটি মুসলিম দেশও রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত করতে বড় অংকের বিনিয়োগ অব্যাহত রেখেছে, যা ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন সমীকরণ তৈরি করতে পারে।
আধুনিক প্রযুক্তির এই যুগে শিল্পোৎপাদন থেকে শুরু করে দৈনন্দিন সেবামূলক খাতে রোবটের ব্যবহার জ্যামিতিক হারে বাড়ছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, আগামী দিনে যেসব দেশ অটোমেশন ও রোবট প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠবে, তারাই বৈশ্বিক অর্থনীতিতে নেতৃত্ব দেবে। চীনসহ সংশ্লিষ্ট দেশগুলোর এই দূরদর্শী পদক্ষেপ তারই বার্তা দিচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক