তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক সাময়িকভাবে স্থগিত করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে বিরোধী দলগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। রাহুল গান্ধী তার প্রতিক্রিয়ায় আরও উল্লেখ করেছেন যে, ভোট চুরি ও সরকার চুরির পর এবার সরাসরি রাজনৈতিক দল ছিনতাইয়ের চেষ্টা চলছে।
ভারতীয় গণতন্ত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রাহুল গান্ধী জানান যে, দেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে। বিরোধী দলগুলোর কণ্ঠস্বর রোধ করার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি গণমাধ্যমকে জানান। নির্বাচন কমিশনের এই নির্দেশ দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং বিভিন্ন মহল থেকে এর বিরুদ্ধে প্রতিবাদের সুর উঠছে।
আরববাংলা টিভি/ডেস্ক