সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নীত নির্ধারণী বিষয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। দলটির নীতিনির্ধারক সূত্রে এসব তথ্য জানা গেছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমকে জানান যে, দলের সার্বিক কার্যক্রম গতিশীল করা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল যে, জাতীয় স্বার্থ রক্ষা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষের প্রত্যাশা পূরণে দলের করণীয় নির্ধারণে এই স্থায়ী কমিটির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বৈঠকে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থেকে সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরবেন।
আরববাংলা টিভি/ডেস্ক