শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় চীনে জ্বালানির চাহিদা বৃদ্ধি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ

চীনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পেট্রোলের দাম কিছুটা বেড়েছে। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব বিশ্ববাজারে পড়তে শুরু করায় জ্বালানি তেলের বাজারে এই চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। চীনের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত সাংহাই ফিউচার্সের দাম বুধবার রেকর্ড উচ্চতায় পৌঁছায়। আন্তর্জাতিক বাজারের এই উত্তাপের আঁচ সরাসরি এসে লেগেছে চীনের অভ্যন্তরীণ বাজারে।

পরিস্থিতি একপর্যায়ে এতটাই তীব্র আকার ধারণ করে যে, সাংহাই ফিউচার্সে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১৩০ মার্কিন ডলার ছাড়িয়ে যায়। যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বোচ্চ রেকর্ড। জ্বালানি আমদানিনির্ভর দেশ হিসেবে চীন এই পরিস্থিতিতে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং দেশটিতে জ্বালানির বাড়তি দাবি বা চাহিদা পরিলক্ষিত হচ্ছে।

তবে আন্তর্জাতিক বাজারে সরবরাহ পরিস্থিতির সামান্য উন্নতির ফলে সপ্তাহের শেষ কার্যদিবসে পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটে। শুক্রবার সেই দাম কিছুটা কমে প্রতি ব্যারেল প্রায় ১১৩ ডলারে নেমে আসে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে এশিয়ার এই অর্থনৈতিক পরাশক্তিতে জ্বালানির বাজারে অস্থিরতা আরও কিছুদিন বজায় থাকতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD