বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ণ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশের মাটিতে পরিকল্পিতভাবে হেনস্তা করেছে জুলাই বিপ্লবে পতিত কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ। গত সোমবার দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানববন্দরে পৌঁছানোর পর এই অনভিপ্রেত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর চত্বরে ও বাইরে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কর্মী পরিকল্পিতভাবে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে এবং ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেয়। নোবেলজয়ী এই বিশ্বমানের ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রবাসের মাটিতেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি গভীর চক্রান্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ঘটনার পর পরই স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এবং ড. ইউনূসের অনুসারীরা এর তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দল কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েও বিদেশে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান ধূলিসাৎ করতে তারা নিয়মিত এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন সচেতন নাগরিকরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কূটনৈতিক মহল ও প্রবাসের বিশিষ্টজনেরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে বিদেশে অবস্থানরত এই ফ্যাসিস্ট চক্রের তৎপরতা কঠোরহস্তে দমনের জন্য স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD