খুলনা সিটি কর্পোরেশনের জন্য ৬০১ কোটি টাকার একটি নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের অঙ্ক বড় হলেও অতীতে বাস্তবায়নের চিত্র সবসময়ই ছোট থেকেছে। যা নিয়ে নগরবাসীর মধ্যে নানা ধরনের আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই বাজেট সংশোধন করে ৩৩৮ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকায় নামিয়ে আনা হয়। অর্থাৎ প্রস্তাবিত বাজেটের বাস্তবায়ন হয়েছে মাত্র ৪৭ দশমিক ১২ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, কেবল বড় বাজেট ঘোষণা করলেই চলবে না, বরং তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উন্নয়ন তহবিলের ক্ষেত্রে অর্জনের হার আরও কম, মাত্র ৩৮ দশমিক ৫২ শতাংশ। ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে জবাবদিহিতার ঘাটতি ছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা, যাতে নগরবাসীর জীবনযাত্রার মান উন্নত হয় এবং উন্নয়নের সুফল সবাই সমানভাবে ভোগ করতে পারেন।
আরববাংলা টিভি/ডেস্ক